এইমাত্র
  • আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বিজ্ঞানী ড. শাহাবুদ্দিন
  • মোংলা বন্দরের শ্রমিকদের ২৬% মজুরি বৃদ্ধি
  • আকাশসীমা বন্ধ করল ইরান
  • ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে: রিজওয়ানা হাসান
  • যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মধ্যে ইরানকে যে বার্তা দিলো সৌদি
  • পে-স্কেল নিয়ে আজ ফের বৈঠকে বসবে পে-কমিশন
  • নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের
  • ইরানে বিক্ষোভকারীদের হত্যা-মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের
  • বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেন ফয়েজ তৈয়্যবসহ ৩ জন
  • আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশ-পাকিস্তানসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সময়ের কণ্ঠস্বরের পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপন আর নেই

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৮:২৭ পিএম
    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৮:২৭ পিএম

    সময়ের কণ্ঠস্বরের পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপন আর নেই

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৮:২৭ পিএম

    অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বরের পটুয়াখালী জেলা প্রতিনিধি জাহিদ রিপন আর নেই। হৃদযন্ত্রের জটিলতায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    জাহিদ রিপন পটুয়াখালীর মহিপুর প্রেসক্লাবের সভাপতি ছিলেন। সময়ের কণ্ঠস্বর ছাড়াও তিনি এটিএন নিউজ, এটিএন বাংলা ও দৈনিক দেশ রূপান্তর-এর পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    তার মৃত্যুতে সময়ের কণ্ঠস্বর পরিবারসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন। শোকাহত সহকর্মীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…