এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    গণমাধ্যম

    'জুলাই বার্তাবীর' সম্মাননা পেলেন সময়ের কণ্ঠস্বরের সাবেক প্রতিবেদক জুনাইদ আল হাবিব

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ পিএম

    'জুলাই বার্তাবীর' সম্মাননা পেলেন সময়ের কণ্ঠস্বরের সাবেক প্রতিবেদক জুনাইদ আল হাবিব

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ পিএম

    জুলাই গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার স্বীকৃতি স্বরূপ জুলাই বার্তাবীর সম্মাননা পেলেন সময়ের কণ্ঠস্বরের সাবেক প্রতিবেদক ও কালের কণ্ঠের জুনাইদ আল হাবিব। 

    বুধবার (৭জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইডিইবি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ সম্মাননা প্রদান করে আগ্রাসন বিরোধী আন্দোলন।  এ সময় তার হাতে ক্রেস্ট ও আর্থিক চেক তুলে দেন সংগঠকরা।

    আগ্রাসন বিরোধী আন্দোলনের উদ্যোগে এ আয়োজনে সহযোগিতায় ছিলেন জেএএম সংস্থা। 

    জুনাইদ আল হাবিব  কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগে প্রতিবেদক হিসেবে কর্মরত। গেল জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের খবরাখবর  দৃশ্যমাধ্যমে তুলে ধরেন উত্তাল সময়ে। 

    এ দিন দেশব্যাপী জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা, শহীদ পরিবার ও আহত ১ হাজার ২'শ জনকে আগ্রাসন বিরোধী জুলাই সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

    আধিপত্যবাদ, রাজনৈতিক আগ্রাসন ও নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের প্রতীক হিসেবে পরিচিত ‘আগ্রাসন বিরোধী আন্দোলন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল দিনব্যাপী আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী এবং স্মৃতিচারণ।

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…