এইমাত্র
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে আবারও রেকর্ড
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    খেলা

    তামিমকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম

    তামিমকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম

    ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবালের মন্তব্যের পর বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম তাকে ‘ভারতীয় দালাল’ হিসেবে সম্বোধন করেছেন।

    বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব থাকা নাজমুলের এই আপত্তিকর মন্তব্য ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে গভীর রাতে তিনি নিজেই ফেসবুক পোস্টটি মুছে দেন।

    উল্লেখ্য, বাংলাদেশ দলের ভারতে বিশ্বকাপ খেলবে কি না এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ, সঙ্গে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া; এই সব নিয়ে সম্প্রতি ক্রিকেটাঙ্গনে বিতর্ক দেখা দিয়েছে। তামিম ইকবাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মিরপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন।

    তামিম মূলত আবেগের চেয়ে ক্রিকেটীয় বাস্তবতা ও দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করে সিদ্ধান্ত নেয়ার ওপর গুরুত্ব দিয়েছিলেন। তিনি বলেন,‘মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেয়া অবশ্যই দুঃখজনক। তবে অনেক সময় আলোচনার মাধ্যমে অনেক সমস্যা সমাধান করা যায়। আমি বোর্ডে থাকলে হুট করে মন্তব্য না করে দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিতাম।’

    এছাড়া বিসিবির আয়ের সিংহভাগ (৯০-৯৫ শতাংশ) আইসিসি থেকে আসে উল্লেখ করে বৈশ্বিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান ও অর্থনৈতিক বাস্তবতা মাথায় রাখার পরামর্শ দেন দেশের এই সফলতম ওপেনার।

    বোর্ডের একজন নীতি-নির্ধারক ও অর্থ কমিটির মতো গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে থেকে জাতীয় দলের সাবেক অধিনায়কের প্রতি এমন শব্দচয়নকে অনভিপ্রেত ও অপেশাদার হিসেবে দেখছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে পড়ার পর গভীর রাতে নাজমুল ইসলাম তার পোস্টটি মুছে ফেলেন।

    উল্লেখ্য, গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির কাউন্সিলর হিসেবে ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন নাজমুল। পরদিন বোর্ড সভায় তাকে অর্থ কমিটির দায়িত্ব দেয়া হয়।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…