এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    লালপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা

    ওমর ফারুক খান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১০:৪৮ পিএম
    ওমর ফারুক খান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১০:৪৮ পিএম

    লালপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা

    ওমর ফারুক খান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১০:৪৮ পিএম

    নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন উপজেলার ৭টি ইট ভাটায় এ অভিযান পরিচালনা করেন।  

    এ সময় এজিএস ইটভাটাকে ২ লাখ, এজিআর ইটভাটাকে ৩ লাখ টাকা, এইচএম ইটভাটাকে ২ লাখ টাকা, এজিএম ইটভাটাকে ১ লাখ টাকা, এসকেএন ইটভাটাকে ৩ লাখ টাকা, বিএমবি ইটভাটাকে ২ লাখ, এবং এসআরবি ইটভাটাকে ২ লাখ টাকাসহ মোট ১৫ লাখ টাকা জরিমানা করে ও কাঁচা ইট বিনষ্টসহ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা দেন।

    সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করে জানান, প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত -২০১৯) লালপুর উপজেলার ৭টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

    এসময় ইটভাটাগুলোর পরিবেশ অধিদপ্তরের কোনো বৈধ লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে ইট উৎপাদন ও বিধি অমান্য করে, ভাটা পরিচালনা করার অপরাধে এ জরিমানা আদায় করা হয়।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…