এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মানিকগঞ্জে পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম
    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম

    মানিকগঞ্জে পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম

    মানিকগঞ্জ সদর উপজেলার একটি ফিলিং স্টেশনে অকটেন ও ডিজেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    শুক্রবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার থ্রি স্টার ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

    অভিযানকালে দেখা যায়, প্রতি লিটার অকটেন ও ডিজেলে গ্রাহকদের কাছ থেকে প্রায় ২০ মিলিলিটার করে কম দেওয়া হচ্ছিল। বিষয়টি প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৮ ধারায় ফিলিং স্টেশনটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, 'অভিযোগ ছিল থ্রি স্টার ফিলিং স্টেশন পরিমাপে কম দিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিল। আজ অভিযানে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।'

    অভিযানে সহযোগিতা করেন জেলা ক্যাবের সভাপতি এবিএম শামছুন্নবী তুলিপ, জেলা পুলিশের একটি টিম।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…