এইমাত্র
  • ভারত থেকে দুই লাখ টন সিদ্ধ চাল আমদানির অনুমতি দিল সরকার
  • নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য, থাকছে ড্রোন-ডগ স্কোয়াড
  • ঈশ্বরদীতে চিরকুট লিখে অপরিচিত নারীর কোলে শিশু রেখে পালালেন মা
  • শাকসু নির্বাচন স্থগিত
  • মাস্তুল ফাউন্ডেশনের যাকাত কনফারেন্স অনুষ্ঠিত
  • জমে উঠেছে ইউরোপের শীর্ষ ৫ লিগের শিরোপা লড়াই
  • দেবীগঞ্জে বৈধ ওয়ারিশ বাদ দিয়ে সনদ প্রদানের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
  • চাটমোহরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
  • জনগণ জুলাইয়ের কাফেলার সঙ্গেই আছে: আদিলুর রহমান খান
  • চানখারপুলে হত্যা মামলার রায় মঙ্গলবার, সরাসরি সম্প্রচার হবে বিটিভিতে
  • আজ সোমবার, ৬ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    দিনাজপুরে বাক-প্রতিবন্ধী নারী ধর্ষণ, গ্রেফতার ২

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১০:৫২ পিএম
    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১০:৫২ পিএম

    দিনাজপুরে বাক-প্রতিবন্ধী নারী ধর্ষণ, গ্রেফতার ২

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১০:৫২ পিএম

    দিনাজপুরের নবাবগঞ্জে এক বাক-প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

    র‍্যাব জানায়, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার একটি গ্রামে এক বাক-প্রতিবন্ধী নারী প্রতিদিন তার নানীর বাড়ি থেকে দুধ নিয়ে বাড়িতে আসত। প্রতিদিনের মতো গত ১৬ ডিসেম্বর ওই নারী দুধ আনতে নানীর বাড়িতে গেলে তার নানী বাড়িতে না থাকায় গ্রেফতারকৃত মোস্তাক (৩২) তাকে পলিথিন মোড়ানো একটি চৌকিতে জোরপূর্বক ধর্ষণ করে। পরে গ্রেফতারকৃত মোস্তাক দ্বিতীয় আসামি মমিনুর রহমান (৪৫)-এর সহযোগিতায় পালিয়ে যায়।

    এ ঘটনায় গত ১৭ ডিসেম্বর ওই নারীর মা বাদী হয়ে নবাবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে দুই জেলায় র‍্যাব-১৩ (দিনাজপুর) ও র‍্যাব-১১ (নারায়ণগঞ্জ) পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় আত্মগোপনে থাকা মোস্তাক (৩২) কে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গন্ধবপুর তালতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। অপরদিকে মমিনুর রহমানকে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নয়নখাল বৈদ্যপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই এলাকার জামাই।

    র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ধর্ষণ, অপহরণ ও হত্যাসহ সকল প্রকার অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…