এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    যশোরে স্বামীর নির্যাতনে নারী আইনজীবী আহত, ৯৯৯-এ কল দিয়ে উদ্ধার

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১১:০৫ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১১:০৫ পিএম

    যশোরে স্বামীর নির্যাতনে নারী আইনজীবী আহত, ৯৯৯-এ কল দিয়ে উদ্ধার

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১১:০৫ পিএম

    যশোরে স্বামীর নির্যাতনে নারী আইনজীবী আনিকা সরকার (২৭) গুরুতর আহত হয়েছেন।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার পুলেরহাটে ভাড়া বাড়িতে তাকে মারধরের ঘটনা ঘটে। ৯৯৯-এর কল পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

    জানা গেছে, আনিকা সরকারের স্বামী আসাদুজ্জামান একজন মাদকাসক্ত। বিয়ের কয়েক মাসের মধ্যে তিনি সংসারে অশান্তি তৈরি ও আনিকাকে শারীরিকভাবে নির্যাতন করতে থাকেন। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামীর কিল-ঘুষি ও লাঠি হামলায় আনিকা গুরুতর আহত হন।

    হাসপাতালের জরুরি বিভাগের ডা. রাহুল ঘোষ জানিয়েছেন, আনিকার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে এবং মহিলা সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

    যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, আনিকা সরকারের লিখিত অভিযোগ পেলে তার স্বামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…