এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠকে ইসি

    এস এম মঈন, মাল্টিমিডিয়া রিপোর্টার প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ এএম
    এস এম মঈন, মাল্টিমিডিয়া রিপোর্টার প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ এএম

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠকে ইসি

    এস এম মঈন, মাল্টিমিডিয়া রিপোর্টার প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ এএম
    ছবি: সংগৃহীত

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সশস্ত্র বাহিনীসহ ১৬টি বিভাগ ও সংস্থার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা করছে নির্বাচন কমিশন (ইসি)।

    আজ রবিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে এ সভা শুরু হয়।

    সভায় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকরা উপস্থিত রয়েছেন। পাশাপাশি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতর (এনএসআই), ডিজিএফআই, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও বৈঠকে অংশ নিয়েছেন।

    সভায় কমিশনার সানাউল্লাহ বলেন, দেশব্যাপী নির্বাচনকে ঘিরে গঠিত সমন্বয় কমিটিগুলোর মধ্যে কাঙ্ক্ষিত সমন্বয়ের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এ পরিস্থিতিতে ভোটকেন্দ্রিক সহিংসতা রোধে মাঠ প্রশাসনকে আরও সক্রিয় ও দৃঢ় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…