এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন

    শোকজের জবাব দিলেন ধানের শীষের প্রার্থী অমিত

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৫:৫৫ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৫:৫৫ পিএম

    শোকজের জবাব দিলেন ধানের শীষের প্রার্থী অমিত

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৫:৫৫ পিএম

    বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে শোকজের জবাব দিয়েছেন। রবিবার (১১ জানুয়ারি) তিনি আদালতে হাজির হয়ে এই জবাব দেন।

    অমিতের আইনজীবী দেবাশীষ দাস জানিয়েছেন, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত বিচারক মাসুদ রানার আদালতে অনিন্দ্য ইসলাম অমিত হাজির হন। পরে তিনি লিখিত ও মৌখিকভাবে জবাব দেন। এ সময় বিচারক তার বক্তব্য শোনেন। পরে তিনি সন্তোষ প্রকাশ করে অভিযোগ থেকে অব্যাহতি দেন।

    উল্লেখ্য, গত ৭ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে শোকজ করা হয়। যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান স্বাক্ষরিত এক নোটিসে অমিতকে সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দেয়া হয়। 

    নোটিসে বলা হয়, গত ৪ ও ৫ জানুয়ারি যশোর শহরের টাউন হল ময়দানসহ বিভিন্ন স্থানে প্রায় ২০ হাজার কম্বল বিতরণ করেন অনিন্দ্য ইসলাম অমিত, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। এই কার্যক্রম ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৪ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

    ইখা 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…