এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বাউফলে যুবকের বিরুদ্ধে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ

    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০১:০৩ পিএম
    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০১:০৩ পিএম

    বাউফলে যুবকের বিরুদ্ধে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ

    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০১:০৩ পিএম

    পটুয়াখালীর বাউফল উপজেলায় ৯ম শ্রেণি পড়ুয়া দুই বান্ধবীকে ধর্ষনের অভিযোগ উঠেছে অনিক (২০) নামে যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বাউফল থানায় এক শিক্ষার্থীর মা বাদী হয়ে ধর্ষন মামলা করলে অভিযুক্ত অনিকের মা মোসাম্মদ নুর জাহান বেগমকে (৫০) গ্রেফতার করে পুলিশ।

    অনিক উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের খলিলুর রহমান খোকনের ছেলে। রাতভর দুই শিক্ষার্থী থানা পুলিশের হেফাজতে থাকার পড় রবিবার (১১ জানুয়ারি) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

    জানা গেছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ওই দুই বান্ধবী মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর সারা দিনে ওই দুই শিক্ষার্থী বাড়ি ফিরে না আসায় তাদের অভিবাবকরা মাদ্রাসায় খোঁজ নিয়ে জানতে পারেন তারা মাদ্রাসায় যায়নি। এরপর বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে কোন সন্ধান না পেয়ে শুক্রবার (৯ জানুয়ারি) অভিবাবকরা বাউফল থানায় সাধারণ ডায়রি করেন।

    ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ি, বুহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে অনিক তার এক বান্ধবীকে বাসায় ডাকে। ওই বন্ধবী তার অপর সহপাঠী কাম বান্ধবীকে নিয়ে অনিকের বাসায় যায়। এক পর্যায়ে অনিক তার দুই বান্ধবীকে ধর্ষন করলে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তারা আর ওই দিন বাড়ি ফিরে যায়নি। শুক্রবার রাতে বাড়ি ফিরে দুই শিক্ষার্থী তাদের অভিবাবকদের জানালে তারা শনিবার সন্ধায় বাউফল থানায় অভিযোগ করেন। শিক্ষার্থীদের অভিযোগ ঘটনার সময় অনিকের মা বাসায় থাকলে তিনি কোন প্রতিবাদ করেন নি। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তিনি সহায়তা করেছেন।

    বাউফল থানার পরিদর্শক (তদন্ত) অতিকুল ইসলাম বলেন, ‘দুই কিশোরীর সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী এক কিশোরীর মা। মামলার প্রেক্ষিতে নুর জাহান বেগমকে (৫০) গ্রেফতার করা হয়েছে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…