এইমাত্র
  • বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান
  • বিপিএলের ঢাকা পর্ব শুরু আজ
  • গাজীপুরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা রফিকুল
  • ভোলায় ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের আশঙ্কায় ইরানের আকাশসীমা সাময়িক বন্ধ
  • রংপুরে মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৭
  • মেঘনায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১
  • নারায়ণগঞ্জে এনসিপির এমপি প্রার্থীর উপর হামলার চেষ্টা
  • সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
  • আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী নিজামকে শোকজ
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মামা শ্বশুরের গাছি দা’র কোপে জামাই জখম

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৮:২২ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৮:২২ পিএম

    মামা শ্বশুরের গাছি দা’র কোপে জামাই জখম

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৮:২২ পিএম

    যশোরে মামা শ্বশুরের গাছি দা’র কোপে জামাই আব্দুল আহাদ (৩০) জখম হয়েছেন।

    রবিবার (১১ জানুয়ারি) বিকেলে আহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহাদ সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সিতারামপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তিনি বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

    জানা গেছে, পারিবারিক কলহের খবর শুনে আব্দুল আহাদের বাড়িতে আসেন তার মামা শ্বশুর দায়তলা ঘোপ গ্রামের সোবহান এবং মামি শাশুড়ি রেহেনা। কথাকাটাকাটির একপর্যায়ে সোবহান ক্ষুব্ধ হয়ে জামাই আহাদের হাতে গাছি দা দিয়ে কোপ দেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

    আহতের স্ত্রী তানিয়া জানান, “আমার মামা সোবহান ও মামি রেহেনা মিলে প্রথমে আমাকে মারধর করেন। পরে আমার স্বামীকে কুপিয়ে জখম করেন।”

    হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত আব্দুল আহাদের বাম হাতের কনুইয়ের ওপরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুরুষ সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…