এইমাত্র
  • সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • বাংলাদেশ অংশ না নিলে বিশ্বকাপ খেলবে যে দল
  • দেবীগঞ্জে বৈধ ওয়ারিশ বাদ দিয়ে সনদ প্রদানের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
  • শাকসু নির্বাচন স্থগিত আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন
  • ভারত থেকে দুই লাখ টন সিদ্ধ চাল আমদানির অনুমতি দিল সরকার
  • নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য, থাকছে ড্রোন-ডগ স্কোয়াড
  • ঈশ্বরদীতে চিরকুট লিখে অপরিচিত নারীর কোলে শিশু রেখে পালালেন মা
  • শাকসু নির্বাচন স্থগিত
  • মাস্তুল ফাউন্ডেশনের যাকাত কনফারেন্স অনুষ্ঠিত
  • জমে উঠেছে ইউরোপের শীর্ষ ৫ লিগের শিরোপা লড়াই
  • আজ সোমবার, ৬ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    ‘ক্ষমতার ভর জনগণের কাছে নিতে সচেতনভাবে গণভোট দিতে হবে’

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০১:৩৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০১:৩৪ পিএম

    ‘ক্ষমতার ভর জনগণের কাছে নিতে সচেতনভাবে গণভোট দিতে হবে’

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০১:৩৪ পিএম
    ডিএনসিসি নগর ভবনে নাগরিক পদক- ২০২৫ প্রদান অনুষ্ঠানে রিজওয়ানা হাসান। ছবি: ভিডিও থেকে

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণভোটে সকলকেই অংশ নিতে হবে, সংস্কার চাইলে গণভোটে যেতে হবে। ক্ষমতার ভর জনগণের কাছে নিতে চাইলে সচেতনভাবে গণভোট দিতে হবে বলেও জানান তিনি।

    আজ রবিবার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে ডিএনসিসি নগর ভবনে নাগরিক পদক- ২০২৫ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

    তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তরুণরা এই ভোটের বড় একটি অংশ। শুধু স্বৈরাচার চলে গেল তাতে খুশি হয়ে বসে থাকার সুযোগ নেই। দেশে গণতন্ত্র চাইলে প্রত্যেক নাগরিককে তার নিজ নিজ অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে।

    রিজওয়ানা হাসান আরও বলেন, সত্যিকারের ক্ষমতার ভর যদি সরকার থেকে জনগণের কাছে নিতে চান, তাহলে সচেতনভাবে ভোট দিতে হবে। সামনে গণভোটে আমরা আমাদের সিদ্ধান্ত প্রয়োগ করবো। 

    একই অনুষ্ঠানে, গুম নির্যাতন ও আয়নাঘরের পরিস্থিতিতে ফিরতে না চাইলে গণভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান। আধিপত্যবাদ ও অন্যায়ের কাছে বাংলাদেশ আর কখনো মাথানত করবে না বলেও মন্তব্য করেন তিনি। 

    এ বছর নগর উন্নয়নে ভূমিকা রাখায় ৮ ক্যাটাগরিতে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নাগরিক পদক প্রদান করা হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের তরফ থেকে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…