এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের আবেগঘন সাক্ষাৎ
  • একসঙ্গে সংসদে যাচ্ছেন দুই ভাই পিন্টু-টুকু
  • ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র
  • নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস
  • গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে
  • জামানত হারালেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
  • যেসব দেশে একই পরিবারে সদস্যরা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
  • শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    বিশ্ব জঙ্গলের শাসনে ফিরতে পারে না, চীনের হুঁশিয়ারি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৬:২৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৬:২৩ পিএম

    বিশ্ব জঙ্গলের শাসনে ফিরতে পারে না, চীনের হুঁশিয়ারি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৬:২৩ পিএম
    সংগৃহীত ছবি

    ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিকোলাস মাদুরোকে অপহরণ, গ্রিনল্যান্ড দখলের হুমকির মাঝে সুইজারল্যান্ডের দাভোসে শুরু হওয়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে (ডব্লিউইএফ) সম্মেলনে অংশ নিয়ে বিশ্বকে সতর্ক করে দিয়েছে চীন। মঙ্গলবার দাভোসে ডব্লিউইএফের সম্মেলনে চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেং বলেন, বিশ্ব ‌‌‘‘জঙ্গলের শাসনের’’ দিকে ফিরে যেতে পারে না।


    যুক্তরাষ্ট্র যখন গ্রিনল্যান্ড দখলের উদ্যোগ জোরদার করে সেখানে সামরিক বিমান পাঠিয়ে দিয়েছে, সেই সময় দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তৃতা দিতে গিয়ে ওই মন্তব্য করেছেন তিনি।


    হে লিফেং জানান, নিজেদের স্বার্থের ভিত্তিতে সুনির্দিষ্ট কিছু দেশের বিশেষাধিকার থাকা উচিত নয় এবং বিশ্ব এমন ‘‘জঙ্গলের শাসনে’’ ফিরে যেতে পারে না; যেখানে শক্তিশালীরা দুর্বলদের শিকার করে। 


    ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে অত্যন্ত আগ্রাসী পদক্ষেপে ‘‘আমেরিকা ফার্স্ট’’ এজেন্ডা এগিয়ে নিচ্ছেন এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মিত্র ডেনমার্ককে গ্রিনল্যান্ড হস্তান্তরের দাবি জানাচ্ছেন। এর মাঝেই চীনের উপপ্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের সতর্ক করে দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।


    হে লিফেং জানান, সব দেশেরই তাদের বৈধ স্বার্থ রক্ষার অধিকার রয়েছে।


    সূত্র: এএফপি।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…