এইমাত্র
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • শার্শায় প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা
  • ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল-চাবি হস্তান্তর
  • ফরিদপুর–১ আসনে ‘ত্রিমুখী’ লড়াই, ব্যবধান গড়ে দিতে পারেন আ.লীগের ভোটাররা
  • পদত্যাগ করলেন ঢাবি ভিসি
  • ভোটের উদ্দেশ্যে বাড়ি ফেরা মানুষের চাপ নেই পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৩৬ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৩৬ পিএম

    বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৩৬ পিএম

    প্রথম ম্যাচে ভারতকে বাগে পেয়েও হারাতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ ভেসে গেল বৃষ্টিতে। বুলাওয়েতে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে যুব বিশ্বকাপে গ্রুপ পর্বের বাংলাদেশ এবং নিউজিল্যান্ড ম্যাচ।   

    ম্যাচ শুরু হতেই দেরি হয়েছে কিছুটা। বাগড়া দিয়েছিল বৃষ্টি। পরে ৪৭ ওভারে খেলা নামিয়ে আনা হয়। ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৫১ রান তোলে নিউজিল্যান্ড। পরে আবারও বৃষ্টি নামে। 

    এরপর আর মাঠে ফেরা হয়নি কোনো দলের। শেষ হাসি হেসেছে বৃষ্টি। বেরসিক বৃষ্টির বাগড়াতে ম্যাচ হয়েছে পরিত্যক্ত। দুই দলের মাঝে পয়েন্ট ভাগাভাগি হয়েছে।

    বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে আগে ফিল্ডিং নেয় নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমে আরিয়ান মান এবং হুগো বগ মিলে ওপেনিং জুটিতে ১১ রান তোলেন। ৬ বলে ৮ রান করে সাজঘরে ফিরে যান বগ। তাকে বিদায় করেছেন ইকবাল হোসেন ইমন।

    এরপর আরিয়ান মানের সাথে যোগ দেন টম জোনস। অধিনায়ক জোনসের সাথে জুটিটা ভালোই জমে যায় আরিয়ানের। যদিও বৃষ্টির বাগড়াতে বেশি দূর আগাতে পারেননি তারা। ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৫১ রান তোলার পর নামে বৃষ্টি। সেই যে খেলা বন্ধ হলো, আর শুরুই হতে পারেনি।

    প্রথম ম্যাচে হারার পর এবার ১ পয়েন্ট পেয়ে গ্রুপের পয়েন্ট টেবিলে ৩য় স্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে দুই ম্যাচই পরিত্যক্ত হওয়ায় ২য় স্থানে রয়েছে ২ পয়েন্ট পাওয়া নিউজিল্যান্ড। ৪ পয়েন্ট নিয়ে ভারত রয়েছে শীর্ষে।


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…