এইমাত্র
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • শার্শায় প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা
  • ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল-চাবি হস্তান্তর
  • ফরিদপুর–১ আসনে ‘ত্রিমুখী’ লড়াই, ব্যবধান গড়ে দিতে পারেন আ.লীগের ভোটাররা
  • পদত্যাগ করলেন ঢাবি ভিসি
  • ভোটের উদ্দেশ্যে বাড়ি ফেরা মানুষের চাপ নেই পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    জয়পুরহাটে দুই আসনে বৈধ প্রার্থী ৮, প্রত্যাহার ৩

    মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৭:৫৭ পিএম
    মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৭:৫৭ পিএম

    জয়পুরহাটে দুই আসনে বৈধ প্রার্থী ৮, প্রত্যাহার ৩

    মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৭:৫৭ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট জেলার দুটি সংসদীয় আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে আটজনে। এর মধ্যে জয়পুরহাট-১ আসনে পাঁচজন এবং জয়পুরহাট-২ আসনে তিনজন প্রার্থী রয়েছেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তিন প্রার্থী তাঁদের নাম প্রত্যাহার করে নিয়েছেন।


    মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মো. আল-মামুন মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।


    রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে বৈধ প্রার্থীরা হলেন—বিএনপি মনোনীত মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামীর ফজলুর রহমান সাঈদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত তৌফিকা দেওয়ান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত ওয়াজেদ পারভেজ এবং স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার।


    অন্যদিকে, জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে বৈধ প্রার্থীরা হলেন—বিএনপি মনোনীত আব্দুল বারী, জামায়াতে ইসলামীর এস এম রাশেদুল আলম এবং এবি পার্টির মনোনীত প্রার্থী এস এ জাহিদ।


    এদিকে, ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটের সিদ্ধান্ত অনুযায়ী জয়পুরহাট-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনোয়ার হোসেন এবং একই আসনের এবি পার্টির প্রার্থী সুলতান মো. শামছুজ্জামান তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তবে জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে জয়পুরহাট-২ আসনে এবি পার্টির প্রার্থী এস এ জাহিদ নির্বাচনী মাঠে থাকার কথা জানিয়েছেন। তিনি বলেন, “জনসাধারণের ভোটাধিকার নিশ্চিত করতেই নির্বাচনে অংশ নিচ্ছি।”


    এ ছাড়া দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য রেখে জয়পুরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…