এইমাত্র
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • শার্শায় প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা
  • ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল-চাবি হস্তান্তর
  • ফরিদপুর–১ আসনে ‘ত্রিমুখী’ লড়াই, ব্যবধান গড়ে দিতে পারেন আ.লীগের ভোটাররা
  • পদত্যাগ করলেন ঢাবি ভিসি
  • ভোটের উদ্দেশ্যে বাড়ি ফেরা মানুষের চাপ নেই পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম
    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম

    বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম

    আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখনো ঝুলে আছে চিকন সুতোয়। ভারতে গিয়ে এ টুর্নামেন্টে বাংলাদেশ অংশ নিবে না বলে দফায় দফায় জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

    অন্যদিকে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকেও ইতিবাচক কোনো সাড়া মিলছে না। এদিকে এর মধ্যে লিটন দাসকে অধিনায়ক করে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিবি। 

    মঙ্গলবার এলিমিনেটরে সিলেটের কাছে শেষ বলে হেরে ছিটকে গেছে রংপুর রাইডার্স। পরে সংবাদ সম্মেলনে আসন্ন বিশ্বকাপ নিয়ে অধিনায়ক লিটন দাসের কাছে জানতে চাওয়া হয়।

    জবাবে তিনি জানান, বিশ্বকাপে খেলতে যাবেন কিনা এখনো সিউর না। 

    বিশ্বকাপ খেলা নিয়ে বোর্ডের সিদ্ধান্ত আইডিয়াল কিনা এমন প্রশ্নে লিটন কেবল বলেন, নো কমেন্ট। এর আগে জানতে চাওয়া হয় তার সঙ্গে বোর্ড কোনো যোগাযোগ করেছে কি না লিটন সোজা বলেন, না।

    প্রসঙ্গত, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া জটিলতা দ্রুত কাটার কোনো আভাস দেখা যাচ্ছে না। এরই মধ্যে গণমাধ্যমে নানা খবর উঠে আসছে। সাম্প্রতিক এক খবরে বলা হয়েছিল, বিসিবিকে আগামী বুধবার, ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলেছে। যদিও এমন কথা অস্বীকার করেছে খোদ বিসিবি। 


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…