এইমাত্র
  • ত্রিশাল উপজেলা যুবদলের নেতৃত্বে জুয়েল মন্ডলকে চান নেতাকর্মীরা
  • প্রথমবার এমপি হয়েই মন্ত্রীর দায়িত্বে টাঙ্গাইলের ফকির স্বপন
  • ফুটবলে সুশাসন ও সাফের হারানো গৌরব ফেরানোর অঙ্গীকার প্রতিমন্ত্রীর
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সচিবালয়ে এলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা
  • নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে
  • ‘সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার মানে জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করা’
  • ফজর নামাজের পর ‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ কর্মসূচিতে জামায়াত আমির
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    তারাগঞ্জে কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে অর্থদণ্ড

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৭:১৮ পিএম
    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৭:১৮ পিএম

    তারাগঞ্জে কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে অর্থদণ্ড

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৭:১৮ পিএম

    রংপুরের তারাগঞ্জ উপজেলায় কৃষি জমির টপসয়েল (উপরিভাগের মাটি) কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।


    মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন।


    আদালত সূত্র জানায়, ব্যক্তিমালিকানাধীন কৃষি জমি থেকে অবৈধভাবে টপসয়েল কাটার অপরাধে কিসামত মেনানগর জুম্মাপাড়া গ্রামের ওবায়দুল্লাহ ইসলামের ছেলে আরিফুজ্জামানকে (৩৫) আটক করা হয়। পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।


    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, কৃষি জমির উর্বরতা রক্ষায় টপসয়েল কাটা দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে ও কৃষিজমি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…