এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের আবেগঘন সাক্ষাৎ
  • একসঙ্গে সংসদে যাচ্ছেন দুই ভাই পিন্টু-টুকু
  • ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র
  • নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস
  • গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে
  • জামানত হারালেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
  • যেসব দেশে একই পরিবারে সদস্যরা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
  • শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    শেরপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী নিহত

    সাখাওয়াত হোসেন জুম্মা, শেরপুর (বগুড়া) প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
    সাখাওয়াত হোসেন জুম্মা, শেরপুর (বগুড়া) প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম

    শেরপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী নিহত

    সাখাওয়াত হোসেন জুম্মা, শেরপুর (বগুড়া) প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম

    বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।


    মঙ্গলবার (২০ জানুয়ারী) সকাল ৭টা নাগাদ উপজেলার শালফা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ধুনট উপজেলার পূর্ব ভরণশাহী গ্রামের বাসিন্দা প্রদীপ (৪৫) বলে প্রাথমিকভাবে জানা গেছে। 


    ‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট থেকে শেরপুরগামী একটি সিএনজি অটোরিকশা ওভারটেক করার সময় ঘন কুয়াশার কারণে সামনে স্পষ্টভাবে দেখতে না পেরে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা স্কুল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। সংঘর্ষের পর সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হন এবং অপর যাত্রী গুরুতর আহত হন।


    ‎স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনার পর স্কুল বাসটি দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে।


    ‎এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে দুমড়েমুচড়ে যাওয়া একটি সিএনজি অটোরিকশা এবং এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। পরে মৃতদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


    ‎শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন এ বিষয়ে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…