এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের আবেগঘন সাক্ষাৎ
  • একসঙ্গে সংসদে যাচ্ছেন দুই ভাই পিন্টু-টুকু
  • ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র
  • নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস
  • গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে
  • জামানত হারালেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
  • যেসব দেশে একই পরিবারে সদস্যরা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
  • শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ধামইরহাটে শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৭:৪৩ পিএম
    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৭:৪৩ পিএম

    ধামইরহাটে শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৭:৪৩ পিএম

    নওগাঁর ধামইরহাটে রাতের আঁধারে নিজ ঘরে দুর্বৃত্তের হামলায় নিহত মেধাবী শিক্ষার্থী উম্মে হাবিবা (১৭) হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


    মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জাহানপুর সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে বিদ্যালয় ফটকের সামনে এই কর্মসূচি পালিত হয়।


    মানববন্ধনে বক্তব্য রাখেন—জাহানপুর সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল ঘোষ, জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন, নিহতের বাবা হাসান আলী, চাচা আমিনুর ইসলাম, মো. আলম হোসেন, জাহানপুর ইউনিয়ন জামায়াতের আমির বায়েজিদ হোসেন ও মো. মাসুদ রানা প্রমুখ।


    বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থী উম্মে হাবিবাকে নিজ ঘরে ঢুকে নৃসংশভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাঁরা দ্রুত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।


    উল্লেখ্য, গত রোববার রাতে উপজেলার দক্ষিণ জাহানপুর এলাকায় নিজ ঘরে দুর্বৃত্তের আঘাতে গুরুতর আহত হয় শিক্ষার্থী উম্মে হাবিবা। পরে সোমবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…