এইমাত্র
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • যশোরে যুবকের পেট থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার
  • অষ্টগ্রামে স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে কাঁচি দিয়ে হামলা, যুবক আটক
  • নোবিপ্রবি ভিসিসহ তিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগে ৭ দিনের আল্টিমেটাম
  • নারায়ণগঞ্জে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ফের দলীয় ব্যানার
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে: সালাহউদ্দিন আহমদ

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম
    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম

    দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে: সালাহউদ্দিন আহমদ

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম

    যারা এদেশের স্বাধীনতার চাই নাই, তারা ধর্মের নামে বিভাজনের রাজনীতি করতে চাই। এদেশের মানুষ ধর্মের নামে বিভাজনের রাজনীতি চাই না। আমরা সবাই বাংলাদেশী পরিচয়ে পরিচিত, আমাদের সবাইদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী কক্সবাজার -১ (চকরিয়া - পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন আহমদ। 

    রবিবার (১ ফেব্রুয়ারী) বেলা ১টার সময় চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলায় নির্বাচনী পথসভায় উপরোক্ত কথা গুলো বলেন। উক্ত পথসভায় বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন আহমদ তার বক্তব্যে আরো বলেন, এদেশে বার বার গণতন্ত্র বিলুপ্ত হয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে বার বার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারকে পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে ছাত্র-জনতা।

    তিনি আরো বলেন,  আগামী ১২ ফেব্রুয়ারী যে নির্বাচন হবে তা গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। আগামী নির্বাচনের মাধ্যমে বৈষম্যবিহীন রাষ্ট্র ও সমাজ গঠন করতে হবে। অর্থাৎ এ নির্বাচন হচ্ছে জনগণ রাষ্ট্রের মালিকানা বুজিয়ে পাওয়ার নির্বাচন।  তাই আপনারা আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি জয়যুক্ত করে গনঅধিকার প্রতিষ্ঠার সুযোগ করে দিন।

    উক্ত পথসভায় আরো বক্তব্য রাখেন মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়েবুল ইসলাম সবুজ, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুল হক ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…