এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মিরসরাইয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৩ পিএম
    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৩ পিএম

    মিরসরাইয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৩ পিএম

    চট্টগ্রামের মিরসরাইয়ে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বারইয়ারহাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।


    রবিবার (১ ফেব্রুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়। ইমাম হোসেন বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।


    এর আগে, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে শনিবার (৩১ জানুয়ারি) রাতে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আরও দুজনকে আসামি করা হয়েছে। তারা হলেন— হৃদয় (২৫) ও রানা (২৭)।


    মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে বারইয়ারহাট পৌরসভার একটি গ্রামের পুকুরপাড় সংলগ্ন বাগানে ওই কিশোরীকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।


    এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান তকি বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা শুনেছি। তদন্তে যদি সংশ্লিষ্টতার সত্যতা পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”


    জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, “সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার এজাহারনামীয় প্রধান আসামি ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেপ্তারের অভিযান চলছে।”


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…