এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম

    টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম

    নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে গ্রুপ পর্বে অপরাজিত থাকার পর সুপার সিক্সে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়েছিল বাংলাদেশ। এ জয়ে বিশ্বকাপের মূলপর্বের জায়গা অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল টাইগ্রেসদের। এবার সুপার সিক্সের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের হারের পর বিশ্বকাপে খেলা নিশ্চিত হলো নিগার সুলতানা জ্যোতিদের। 

    বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আজ আগে ব্যাটিং করে যুক্তরাষ্ট্র ৭ উইকেটে ১২৯ রান করে। জবাবে নেদারল্যান্ডস ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান করলে খেলা বন্ধ হয়ে যায়। এরপর মাঠে বৃষ্টি আর গড়ায় না, ফলে ডি এল মেথডে নেদারল্যান্ডস ২১ রানে জয়ী ঘোষণা করা হয়।

    এই জয়ের ফলে নেদারল্যান্ডসও মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাদের সমান ৬ পয়েন্ট থাকার কারণে বাংলাদেশের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে।

    বিশ্বকাপের বাছাই পর্ব থেকে বাকি দুই দল হিসেবে বিশ্বকাপে যাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। অপরদিকে এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পাওয়া যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের সম্ভাবনা প্রায় শেষ বলে মনে করা হচ্ছে।

    আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…