এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    আলফাডাঙ্গায় বিএনপির ৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ পিএম
    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ পিএম

    আলফাডাঙ্গায় বিএনপির ৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ পিএম

    সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার তিন নেতার ওপর থেকে দীর্ঘদিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।


    রবিবার (১ ফেব্রুয়ারি) জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।


    বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন— আলফাডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম দাউদ, পৌর বিএনপির অপর সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম (ছোট নজরুল) ও আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সালেহ মুছা।


    চিঠিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট নেতাদের আবেদন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের লিখিত সুপারিশের প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা বজায় রাখার শর্তে তাদের এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। একই সাথে চিঠিতে ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে লিপ্ত না থাকার জন্য ওই নেতাদের নির্দেশনা প্রদান করা হয়েছে।


    বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর এক প্রতিক্রিয়ায় তিন নেতা বলেন, “আমরা শুরু থেকেই শহীদ জিয়ার আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি অবিচল ছিলাম। সাময়িক ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দল আমাদের ওপর যে আস্থা রেখেছে, তার জন্য আমরা জেলা বিএনপির নেতৃবৃন্দ ও খন্দকার নাসিরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে আমরা রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।”


    ফরিদপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “আসন্ন নির্বাচনে দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতেই আমরা এই ঐক্যের পথ বেছে নিয়েছি। তারা মাঠপর্যায়ের পরীক্ষিত কর্মী। তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে আলফাডাঙ্গায় বিএনপি আরও শক্তিশালী হবে। আমরা সবাই মিলে এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করব।”


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…