এইমাত্র
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • যশোরে যুবকের পেট থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার
  • অষ্টগ্রামে স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে কাঁচি দিয়ে হামলা, যুবক আটক
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নিহত রেজাউলের শিশুকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন জামায়াত আমির

    মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১ পিএম
    মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১ পিএম

    নিহত রেজাউলের শিশুকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন জামায়াত আমির

    মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১ পিএম

    শেরপুরের শ্রীবরদী উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও তার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


    রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তাকে বহনকারী একটি হেলিকপ্টার শ্রীবরদী উপজেলার গোপালখিলা উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে। সেখানে তাকে জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলসহ উপজেলা জামায়াতের নেতারা অভ্যর্থনা জানান।


    এরপর ডা. শফিকুর রহমান মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেন। পরে তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি পরিবারকে ধৈর্য ধারণের পরামর্শ দেন।


    একপর্যায়ে তিনি রেজাউল করিমের তিন বছরের সন্তানকে কোলে তুলে নেন এবং আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।


    পরে জেলা আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। সভায় তিনি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের করণীয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।


    উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়াসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


    উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি বুধবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…