এইমাত্র
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • যশোরে যুবকের পেট থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার
  • অষ্টগ্রামে স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে কাঁচি দিয়ে হামলা, যুবক আটক
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ধানের শীষের প্রচারণা শেষে ফেরার পথে কয়েক রাউন্ড গুলি!

    শিপন সিকদার, নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম
    শিপন সিকদার, নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম

    ধানের শীষের প্রচারণা শেষে ফেরার পথে কয়েক রাউন্ড গুলি!

    শিপন সিকদার, নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম

    নারায়ণগঞ্জে সাবেক ছাত্রদল নেতাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে সন্ত্রাসীরা এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ওই নেতা ৷ ঘটনার শিকার আমির হোসেন তিনি আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি৷

    জানা যায়, রবিবার রাত ৮টার দিকে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শেষে আড়াইহাজার চৌরাস্তা থেকে বাড়ির উদ্দেশ্য গাড়ি নিয়ে রওনা দেন আমির হোসেন। গাড়িটি আড়াইহাজারের বাইপাস সড়কে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে চড়ে দুই অজ্ঞাত ব্যাক্তি এসে তার গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় চালকের আসনে বসা আমির হোসেন অল্পের জন্য বেঁচে যান। 

    পরে তিনি গাড়ি থামালে অজ্ঞাত দুই মোটরসাইকেল আরোহী দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় আমির হোসেন আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন 

    এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন জানান, গুলির ঘটনায় লিখিত অভিযোগ দিতে আমির হোসেন থানায় এসেছেন। আমরা বাদীর কথা শুনছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি। ঘটনার সাথে সংশ্লিষ্টদের চিহ্নিত করতে চেষ্টা করছি।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…