এইমাত্র
  • শাহিনুর সাগরকে চান নোয়াখালীর জনগণ
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধ: শাহজালাল বিমানবন্দরে ৩ দিনে ১০২ ফ্লাইট বাতিল
  • সরিষাবাড়ীতে ৪ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান
  • বাঁশখালীতে যুবদল নেতা আনু হত্যা: রিমান্ডে শ্যালক ইসমাইল
  • আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষা নিশ্চিত করলেন ছাত্রদল নেতা
  • দোল পূর্ণিমায় মঙ্গলবার বেনাপোল–পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
  • জীবননগরে গাছে গাছে শোভা পাচ্ছে শ্বেতশুভ্র সজনে ফুল
  • বাউফলে প্রতিমা ভাঙচুরের ঘটনায় মন্দির পরিদর্শনে এমপি
  • গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার চুরি!
  • ইরানে ক্ষমতায় আসার মতো সম্ভাব্য সব ব্যক্তি নিহত: ট্রাম্প
  • আজ সোমবার, ১৮ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৬:০০ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৬:০০ পিএম

    মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৬:০০ পিএম

    মুন্সিগঞ্জ সদর উপজেলায় টেন্ডার জমা দেওয়া নিয়ে বিএনপির নেতাকর্মীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 


    সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। পরে কমপ্লেক্সের বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।


    প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন উপজেলার ছয়টি বাজারের ইজারার দরপত্র জমা নেওয়ার কার্যক্রম চলছিল। এ সময় সদরের ধলাগাঁও বাজারের টেন্ডার জমা দিতে যান জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. সালাউদ্দিন টুটুলের পক্ষের লোকজন। তবে রোমান দেওয়ান পক্ষের বাবু নামের এক ব্যক্তি নিজে ওই বাজারের টেন্ডার জমা দিচ্ছেন দাবি করে অন্যদের বাধা দেন।


    এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে টুটুল পক্ষের লোকজন বাবুকে মারধর করলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।


    খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্য ও স্থানীয় নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


    টুটুল পক্ষের তুষার আহমেদ শাকিল বলেন, টেন্ডার জমা দেওয়ার অধিকার সবার। এতে বাধা দেওয়াকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটে।


    অন্যদিকে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, বাবু স্থানীয় বাসিন্দা হলেও তিনি রোমান দেওয়ানের লোক নন।


    এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, কিছুটা বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্ধারিত সময়ের মধ্যেই সব টেন্ডার জমা সম্পন্ন হয়েছে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…