এইমাত্র
  • টাকাসহ ব্যক্তিগত সহকারী আটকের বিষয়ে যা বললেন এ্যানি
  • জামায়াতের ২ পোলিং এজেন্টের কারাদণ্ড, পোলিং অফিসার বহিষ্কার
  • নাহিদ ইসলাম ও ‘নতুন জোট’: ভোটে জটিল সমীকরণ
  • মানবিক বাংলাদেশ গড়তে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন তারেক রহমান
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও ৪ প্রার্থী
  • টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে: আসিফ মাহমুদ
  • থাইল্যান্ডের স্কুলে প্রবেশ করা বন্দুকধারী আটক, সব জিম্মি মুক্ত
  • ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী: ইরানজুড়ে জনতার উচ্ছ্বাস
  • দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করলেন খামেনেয়ি
  • কাতারে মোবাইল মিসাইল লাঞ্চার মোতায়েন করল যুক্তরাষ্ট্র
  • আজ বৃহস্পতিবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    নেপালের বিদ্যুৎ আমদানি চুক্তি বৃহস্পতিবার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১ অক্টোবর ২০২৪, ১২:০২ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১ অক্টোবর ২০২৪, ১২:০২ পিএম

    নেপালের বিদ্যুৎ আমদানি চুক্তি বৃহস্পতিবার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১ অক্টোবর ২০২৪, ১২:০২ পিএম
    ছবি: সংগৃহীত

    ছয় বছরের দেনদরবার শেষে আগামী বৃহস্পতিবার নেপালের সঙ্গে বিদ্যুৎ আমদানি চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এদিন নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে নেপাল ইলেকট্রিসিটি অথরিটি (এনইএ), ভারতের এনটিপিসি বিদ্যুৎ ভায়পার নিগম লিমিটেড (এনভিভিএন) এবং বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হবে।

    এজন্য বিদ্যুৎ সচিবের নেতৃত্বে ৮ সদস্যের উচ্চপর্যায়ের বাংলাদেশি প্রতিনিধিদল এখন কাঠমান্ডুতে অবস্থান করছে। চুক্তির আগের দিন আগামীকাল বুধবার প্রতিনিধিদল নেপালের সঙ্গে ষষ্ঠ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি) এবং জয়েন্ট স্টিয়ারিং কমিটির (জেএসসি) বৈঠক করবে বলে বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে।

    এদিকে, নেপালের গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করেছে, নেপাল সরকার বছরের পাঁচ মাস (১৫ জুন থেকে ১৫ নভেম্বর) বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করবে। এই পাঁচ মাসে নেপাল বিদ্যুৎ রপ্তানি করে ৯ দশমিক ২১৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করবে।

    বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান এ প্রসঙ্গে গত রবিবার বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার বহুল প্রতীক্ষিত নেপাল থেকে বিদ্যুৎ আনার চুক্তি স্বাক্ষর হবে। এর আগে আমরা নেপালের সঙ্গে দুটি বৈঠকে অংশ নেব। বৈঠকে নেপাল থেকে আরও বেশি বিদ্যুৎ আমদানি ও নেপালের বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশি বিনিয়োগ বিষয়ে আলোচনা হবে।

    গত ২৮ জুলাই কাঠমান্ডুতে বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে ত্রিপক্ষীয় এই চুক্তি স্বাক্ষরের কথা ছিল। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের কারণে সে সময় দেশে পরিস্থিতি অস্বাভাবিক ছিল। তাই তৎকালীন সরকারের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়ায় অপারগতা জানালে কার্যক্রম স্থগিত করে ভারত ও নেপাল। গত ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির মধ্যে বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও নেপালের মধ্যে জ্বালানি, বাণিজ্য ও দুই দেশের জনগণের যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন দুই নেতা।

    গত ১১ জুন ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ভারতের জাতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে ৫ বছরের জন্য ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির বিষয়টি অনুমোদন দেয়।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…