এইমাত্র
  • টাকাসহ ব্যক্তিগত সহকারী আটকের বিষয়ে যা বললেন এ্যানি
  • জামায়াতের ২ পোলিং এজেন্টের কারাদণ্ড, পোলিং অফিসার বহিষ্কার
  • নাহিদ ইসলাম ও ‘নতুন জোট’: ভোটে জটিল সমীকরণ
  • মানবিক বাংলাদেশ গড়তে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন তারেক রহমান
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও ৪ প্রার্থী
  • টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে: আসিফ মাহমুদ
  • থাইল্যান্ডের স্কুলে প্রবেশ করা বন্দুকধারী আটক, সব জিম্মি মুক্ত
  • ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী: ইরানজুড়ে জনতার উচ্ছ্বাস
  • দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করলেন খামেনেয়ি
  • কাতারে মোবাইল মিসাইল লাঞ্চার মোতায়েন করল যুক্তরাষ্ট্র
  • আজ বৃহস্পতিবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভোটের আগের দিন দোয়া-মোনাজাতে জাপা প্রার্থী রায়হান জামিল

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ পিএম
    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ পিএম

    ভোটের আগের দিন দোয়া-মোনাজাতে জাপা প্রার্থী রায়হান জামিল

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ পিএম

    নির্বাচনী প্রচারণা শেষে ভোটের আগের দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মুফতি রায়হান জামিল।


    মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন। এ সময় তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের উন্নয়ন কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।


    এরপর তিনি গওহরডাঙ্গা খাদেমুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর কবর জিয়ারত করেন। জিয়ারতকালে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় ফরিদপুরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


    সংক্ষিপ্ত বক্তব্যে রায়হান জামিল বলেন, “বৃহত্তর ফরিদপুর জেলার কৃতি সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)—এই দুই মহান ব্যক্তিত্বের অবদান বাংলাদেশের মানুষ কখনও ভুলবে না। একজন জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে তা বাস্তবে রূপ দিয়েছেন, অন্যজন দ্বীনি শিক্ষা ও নৈতিকতার আলো ছড়িয়ে সমাজকে আলোকিত করেছেন।”


    তিনি মহান আল্লাহর কাছে তাঁদের জান্নাত নসিব এবং সকল ভুলত্রুটি ক্ষমার জন্য প্রার্থনা করেন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…