এইমাত্র
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    পুনরায় বিএনপিতে ফিরলেন সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান আকরাম

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম

    পুনরায় বিএনপিতে ফিরলেন সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান আকরাম

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম

    গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরাম হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে দীর্ঘদিন পর আনুষ্ঠানিকভাবে দলে ফিরলেন তিনি।

    মঙ্গলবার (২৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আকরাম হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা আসে। সিদ্ধান্তটি প্রকাশ হওয়ার পর গাজীপুর ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়।

    দলের দুঃসময়ে অবিচল থাকার কথা উল্লেখ করে আকরাম হোসেন বলেন, ‘আমি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। দলের সংকটে সবসময় সংগঠনের জন্য কাজ করেছি। আমার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় দলের প্রতি কৃতজ্ঞ। বিশেষভাবে ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে।’

    তিনি আরও জানান, অতীতের ফ্যাসিবাদী সরকারের সময় তিনি নানা পুলিশি হয়রানি ও মিথ্যা মামলার মুখোমুখি হয়েছেন।

    এদিকে এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘দীর্ঘদিন পরে হলেও যারা বিএনপির মূল আদর্শে বিশ্বাসী তারা দলে ফিরেছেন—এটি আমাদের জন্য ইতিবাচক। এতে দলের রাজনৈতিক শক্তি আরও গতিশীল হবে।’

    স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, আকরাম হোসেনের প্রত্যাবর্তনে গাজীপুর ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে।


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…