এইমাত্র
  • লোহাগাড়ার আধুনগর সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ উদ্বোধন
  • দেলদুয়ারে মাটিখেকোদের দৌরাত্ম্য, উর্বরতা হারাচ্ছে কৃষিজমি
  • ঈশ্বরদীতে মাদকের বিরুদ্ধে যুবকের ব্যতিক্রমী উদ্যোগ
  • বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
  • নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে দুই মসজিদে ‘মুর্দা মশারী’ বিতরণ
  • কটিয়াদীতে ফাল্গুনেও ঘন কুয়াশা
  • উখিয়ায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ
  • কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা
  • প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিলবোর্ড-ব্যানার অপসারণের নির্দেশ
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১১:০১ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১১:০১ পিএম

    মুন্সিগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১১:০১ পিএম

    মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছে। 


    বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।


    নিহত যুবকের নাম জয় (২৫)। সে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামের জামাল সরকারের ছেলে। 


    জানা যায়, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে চৌদ্দকাউনিয়া গ্রামের জামালের পরিবারের সাথে স্থানীয় বেকু হাসান ও হোগলাকান্দির লালু গ্রুপের লোকজনের বিরোধ ছিল। বেশ কয়েকবার বেকু হাসান ও হোগলাকান্দির লালু গ্রুপের লোকজন জামালের পরিবারে উপর হামলা চালায়।

    বুধবার (২৬ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে চৌদ্দকাউনিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বেকু হাসানের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী হামলা চালায় জামালের ছেলে জয়ের উপর। এসময় তারা তাকে দা দিয়ে কুপিয়ে জখম করে। তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


    নিহত জয়ের বাবা জামাল সরকার বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই। আমি থানায় মামলা করব।


    গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অবস্থায় থাকবো আমরা। অচিরেই তারা গ্রেফতার হবে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…