এইমাত্র
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • আজ বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১০:৩৬ এএম
    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১০:৩৬ এএম

    গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১০:৩৬ এএম

    মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় প্রতিপক্ষের সশস্ত্র হামলায় জয় (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত আটটার দিকে বাউশিয়া ইউনিয়নের চর চৌদ্দ কাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জয় একই গ্রামের মো. জামাল হোসেনের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব বিস্তার ও পুরোনো বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জামাল হোসেন ও বেকু হাসান গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। এ নিয়ে একাধিকবার হামলা-সংঘর্ষের ঘটনাও ঘটে। কয়েক সপ্তাহ আগে জয়-এর বাবাকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ গ্রুপ। তিনি এখনো হাসপাতালের চিকিৎসাধীন।

    নাম প্রকাশে অনিচ্ছুক জয়ের এক প্রতিবেশী জানান, রাত আনুমানিক ৮টার দিকে জয় বাড়ির সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় বেকু হাসান–লালু গ্রুপের কয়েকজন সন্ত্রাসী অতর্কিতে তার ওপর হামলা চালায়। প্রথমে তাকে লক্ষ্য করে গুলি করা হয়, পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্বজনরা দ্রুত উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নুরে আলম জিকু বলেন, “রাত ৯টার দিকে আহত অবস্থায় জয়কে আনা হয়। তার হাত-পা ও শরীরের বিভিন্ন অংশে ভারী অস্ত্রের আঘাত ছিল। অবস্থার অবনতি হওয়ায় আমরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি।”

    ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, “আমাদের টিম ঘটনাস্থলে গেছে। হামলায় যেসব ব্যক্তি জড়িত, তাদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না। দ্রুতই আইনের আওতায় আনা হবে।”

    ঘটনাটি এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অতিরিক্ত পাহারা জোরদার করেছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…