এইমাত্র
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • আজ বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    নাগরপুর লাইব্রেরির নতুন রূপে পাঠক ফেরানোর উদ্যোগ

    মো. আজিজুল হক, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম
    মো. আজিজুল হক, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম

    নাগরপুর লাইব্রেরির নতুন রূপে পাঠক ফেরানোর উদ্যোগ

    মো. আজিজুল হক, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম


    ইন্টারনেট এবং ই-বুক ব্যবহারের কারণে লাইব্রেরির জনপ্রিয়তা কমছে এবং পাঠক হারাচ্ছে। হারিয়ে যাওয়া পাঠক ফেরাতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পাবলিক লাইব্রেরির নতুন ইন্টেরিয়র ও সৌন্দর্য বর্ধন কাজের পর পাঠকবান্ধবভাবে সাজানো হয়েছে। 


    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে লাইব্রেরি চত্বরে ফিতা কেটে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান লাইব্রেরির সংস্কারকাজের উদ্বোধন করেন।


    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাম্প্রতিক এক যোগে ১৫৮ ইউএনও বদলি ও নতুন পদায়ন তালিকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান স্থান পেয়েছেন। তিনি সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বদলি হয়েছেন। দায়িত্বের শেষ পর্যায়ে নাগরপুরে এই কাজের উদ্বোধন করায় স্থানীয়রা তাকে অভিনন্দন জানান।


    উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান বলেন, “একটি আধুনিক ও পাঠকবান্ধব লাইব্রেরি গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য ছিল। তরুণ প্রজন্মের জ্ঞানচর্চা ও মানসিক বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি নাগরপুরবাসীর সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।


    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ শফিউর রহমান জোয়ার্দ্দার, এলজিইডি উপজেলা প্রকৌশলী তোরাপ আলী, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ হাবিবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আহম্মদ আলী রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আখতারুজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা গোলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে অংশ নেন।


    লাইব্রেরির নতুন সাজসজ্জা, আলো-আঁধার ব্যবস্থাপনা ও পাঠকবান্ধব পরিবেশ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। তারা জানান, নতুন রূপে সাজানো লাইব্রেরি শিক্ষার্থীদের আরও আকৃষ্ট করবে এবং নাগরপুরে জ্ঞানচর্চার নতুন সম্ভাবনার দরজা খুলবে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…