এইমাত্র
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    খেলা

    দুই তারকা ক্রিকেটারকে দলে ভেড়াল ‘নোয়াখালী এক্সপ্রেস’

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৩:০২ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৩:০২ পিএম

    দুই তারকা ক্রিকেটারকে দলে ভেড়াল ‘নোয়াখালী এক্সপ্রেস’

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৩:০২ পিএম

    আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। এবারে ৫ দল নিয়ে এ টুর্নামেন্ট আয়োজন করার কথা থাকলেও শেষ মুহূর্তে নতুন করে ‘নোয়াখালী এক্সপ্রেস’ নামে একটি ফ্র্যাঞ্চাইজিকে যুক্তের ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

    এদিকে তিন দফা পেছানোর পর আগামী ৩০ নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএলের নিালাম। আর এই নিলামের আগেই নিজেদের দল গোছাতে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজিটি।   

    বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী, নিলামের আগে সর্বোচ্চ দুজন দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। সেই সুযোগটা কাজে লাগিয়ে জাতীয় দলের দুই ক্রিকেটার সৌম্য সরকার এবং হাসান মাহমুদকে দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস।

    এর বাইরে অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার টিম ডেভিড, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস এবং নিউজিল্যান্ডের জিমি নিশামের সঙ্গে আলোচনা করছে তারা। যদিও এদের কারও সঙ্গেই এখনও চুক্তি হয়নি। 

    কোচিং প্যানেলেও এরই মধ্যে নিয়োগ দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। বাংলাদেশ জাতীয় দলের সাবেক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দলটি। এর আগে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচের ভূমিকায় ছিলেন সাবেক এই ক্রিকেটার। 

    উল্লেখ্য, বিপিএলের এবারের আসর শুরু হবে আগামী ১৯ ডিসেম্বর থেকে। ১৯ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে। এর আগে ১৭ ডিসেম্বর ঢাকায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে। এবারের বিপিএলে নিলামে অংশ নিতে ৫০০ এর বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করেছেন। এর মধ্যে থেকে ২৫০ জন ক্রিকেটারকে বাছাই করেছে বিসিবি। 


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…