এইমাত্র
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা-ইয়াবাসহ চোরাকারবারি আটক

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম
    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম

    ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা-ইয়াবাসহ চোরাকারবারি আটক

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম

    কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দসহ এক চোরাকারবারি আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 


    বিজিবি জানান, বুধবার (২৬ নভেম্বর) বিকালে লালমনিরহাট ১৫ বিজিবির অধিন ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অনন্তপুর ফরের নামক স্থানে অভিযান চালিয়ে ১০ পিস ও নগদ ২১ হাজার টাকাসহ মজিদুল ইসলাম (৪৫) কে আটক করে। আটক ব্যক্তি উপজেলার অনন্তপুর গ্রামেন মৃত হোসেন আলীর ছেলে। 


    অপরদিকে, বুধবার বিকালে বালাটারী এলাকায় বালারহাট ক্যাম্পের বিজিবির টহলরত একটি বিশেষ চোরাকারবারীদের ধাওয়া করে। পরে  তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরে চোরাকারবারীদের ফেলে রাখা মালামাল তল্লাশী করে ৬ কেজি ৪০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।


    লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” 


    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে নিশ্চিত করে বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…