এইমাত্র
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • আজ বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    আইন-আদালত

    হাসিনার পক্ষে লড়ার সিদ্ধান্ত পাল্টালেন আইনজীবী পান্না

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম

    হাসিনার পক্ষে লড়ার সিদ্ধান্ত পাল্টালেন আইনজীবী পান্না

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম
    সংগৃহীত ছবি

    জুলাই আন্দোলনে সংঘঠিত মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে আদালতে না লড়ার ঘোষণা দিয়েছেন আইনজীবী জেড আই খান পান্না।


    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।


    জেড আই খান পান্না বলেন, ‘যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না। আমি এই ভিডিওবার্তার মাধ্যমে বিষয়টি জানালাম।’


    ‘রাষ্ট্র আমাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে যে নিয়োগ দিয়েছে, তার ফরমাল চিঠি এখনো পাইনি। চিঠি পেলে আমি ফরমাল ওয়েতে পদত্যাগের বিষয়টি জানাব।’


    তিনি বলেন, ‘সম্প্রতি আমার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আমি এ মামলায় তার পক্ষে লড়ব।’


    ভিডিওবার্তায় দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজিব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দেন তিনি।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…