এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    টাঙ্গাইল কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৭:২০ পিএম
    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৭:২০ পিএম

    টাঙ্গাইল কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৭:২০ পিএম

    টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামী লীগ নেতা সুলতান মিয়ার কারাগারে মৃত্যু হয়েছে। বুধবার রাতে টাঙ্গাইল জেলা কারাগারে সুলতান মিয়ার মৃত্যু হয়। বুকে ব্যথা অনুভব করলে রাতে তাকে হাসপাতালে নেয়া হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানে তার মৃত্যু হয় বলে জেলার মুহাম্মদ জাহেদুল আলম জানিয়েছেন।

    সুলতান উপজেলার গোড়াই ইউনিয়নের ৩নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি গোড়াই হরিরপাড়া গ্রামের মৃত আজমত আলীর ছেলে।

    পুলিশ জানায়, গত বছর ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দু চোখ অন্ধ হয়। হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলী আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলার এজাহারভূক্ত আসামি হিসেবে গত ২৮ অক্টোবর আওয়ামী লীগ নেতা সুলতান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় এক মাস ধরে তিনি টাঙ্গাইল জেলা কারাগারে ছিলেন। সেখানে বুধবার রাতে তার মৃত্যু হয়।

    মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, টাঙ্গাইল কারাগারে হাজতীর মৃত্যুর খবর পেয়েছি। আইনি প্রক্রিয়া শেষে কারা কর্তৃপক্ষই লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করবেন।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…