এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল আইরিশরা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম

    বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল আইরিশরা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম

    তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৮২ রানের টার্গেট দিয়েছে সফরকারী আয়ারল্যান্ড। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।

    আগে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু এনে দেন দুই আইরিশ ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর। তবে পাওয়ারপ্লেতেই ২১ রান করে তানজিম সাকিবের বলে সাইফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন স্টার্লিং। জুটি বাঁধেন দুই ভাই হ্যারি টেক্টর ও টিম টেক্টর।

    রিশাদ এসে ১৯ বলে ৩২ রান করা টিম টেক্টরকে ফিরিয়ে ভাঙেন সেই জুটি। লরকান টাকার ১৮ রান করে আউট হন শরিফুলের বলে। তানজিম সাকিবের দ্বিতীয় শিকার হন কার্টিস ক্যাম্ফার।

    দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রানে অপরাজিত থাকেন হ্যারি টেক্টর। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৮১ রানে থামে আইরিশদের ইনিংস।

    বাংলাদেশের পক্ষে ২টি উইকেট তুলে নেন তানজিম সাকিব। এছাড়া একটি করে উইকেট পান শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…