এইমাত্র
  • মস্কোর কাছে বিধ্বস্ত রুশ সামরিক কার্গো বিমান, নিহত ৭
  • গাজায় হামলা চলছেই, ৭৩৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল
  • চলছে দানের টাকা গোনা, হুমায়ুনের জন্য হায়দ্রাবাদ থেকে 8 নিরাপত্তারক্ষী
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • আজ বুধবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’, কখন কোথায় আঘাত হানতে পারে

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম

    বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’, কখন কোথায় আঘাত হানতে পারে

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম

    ঘূর্ণিঝড় শেনিয়ারের পর আরও একটি শক্তিশালী নিম্নচাপ বঙ্গোপসাগরে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় দিতওয়াহে পরিণত হয়েছে।

    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি এই নিম্নচাপ দ্রুত শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে এবং তা রোববার (৩০ নভেম্বর) ভোর নাগাদ তামিলনাডু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে। খবর হিন্দুস্তান টাইমসের।

    এর আগে মালাক্কা প্রণালিতে সৃষ্ট ঘূর্ণিঝড় শেনিয়ার ভারতীয় উপকূল থেকে সরে গিয়ে দুর্বল হয়ে পড়ে। তবে একই সময় সমান্তরালভাবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর, দক্ষিণ-পূর্ব শ্রীলঙ্কা ও বিষুবীয় ভারত মহাসাগরের সংলগ্ন এলাকায় আরেকটি নিম্নচাপ তৈরি হয়, যা এখন ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।

    আইএমডির সর্বশেষ এক্স (টুইটার) পোস্টে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় দিতওয়াহ পোট্টুভিল এলাকার কাছে অবস্থান করছে, যা চেন্নাই থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ৩০ নভেম্বরের শুরুর দিকে উত্তর তামিলনাডু–পুদুচেরি–দক্ষিণ অন্ধ্র উপকূলের কাছাকাছি পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে।

    উত্তর ভারত মহাসাগরের ঘূর্ণিঝড়ের নামের তালিকা অনুযায়ী, ইয়েমেনের প্রস্তাবিত নাম থেকে এ ঝড়ের নাম রাখা হয়েছে ‘দিতওয়াহ’।

    এবি

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…