এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নবীনগরে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনকে জরিমানা

    এস এম অলিউল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম
    এস এম অলিউল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম

    নবীনগরে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনকে জরিমানা

    এস এম অলিউল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান চালিয়ে নদী ও পরিবেশ ধ্বংসে জড়িত দুই ব্যক্তিকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ বালুমহালের তফসিল বহির্ভূত এলাকায় জেলা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস।

    এসময় ২০১০’ এর ১১ ধারার লঙ্ঘনের দায়ে মো. মিন্টু মিয়ার ছেলে ডালিম মিয়া (৩৪) এবং মো: হারুন অর রশিদের ছেলে মো: আনোয়ার হোসেনকে (৪১) কে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    এর আগে গত ১৯ নভেম্বর একই স্থানে আরেক অভিযানে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছিল। ফলে এক সপ্তাহের ব্যবধানে নবীনগরে অবৈধ বালু উত্তোলনের দায়ে মোট ৩০ লাখ টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…