এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাঙলা কলেজ ছাত্রদলের চার নেতা বহিষ্কার

    এস এম মঈন, সরকারি বাঙলা কলেজ প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১১:৪৮ পিএম
    এস এম মঈন, সরকারি বাঙলা কলেজ প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১১:৪৮ পিএম

    শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাঙলা কলেজ ছাত্রদলের চার নেতা বহিষ্কার

    এস এম মঈন, সরকারি বাঙলা কলেজ প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১১:৪৮ পিএম

    সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এক বিবৃতিতে তাদের বহিষ্কারাদেশ প্রদান করা হয়।

    বহিষ্কৃত নেতারা হলেন বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, দেওয়ান সালমান এবং মো. জাকির হোসেন। শৃঙ্খলা-বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    এ ছাড়া প্রিন্সিপাল আবুল কাশেম হল ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক হুমায়ূন আহমেদকেও সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

    ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই বহিষ্কারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন এবং সংগঠনের সকল স্তরের নেতা–কর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দিয়েছেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…