এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ত্রিশালে বন্ধুকে কুপিয়ে খুন, থানায় আত্মসমর্পণ

    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১১:৫৩ পিএম
    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১১:৫৩ পিএম

    ত্রিশালে বন্ধুকে কুপিয়ে খুন, থানায় আত্মসমর্পণ

    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১১:৫৩ পিএম

    ময়মনসিংহের ত্রিশালে কুড়াল দিয়ে কুপিয়ে বন্ধু মুনতাসির ফাহিম (২২) কে খুন করে থানায় আত্মসমর্পণ করেছে অনার্স পড়ুয়া শিক্ষার্থী অনিক মন্ডল (২২)। তারা এলাকায় ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ছিল।

    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নজরুল একাডেমি মাঠে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

    এ ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। এ সময় শত শত মানুষ থানার সামনে জড়ো হন।

    নিহত মুনতাসির ফাহিম ত্রিশাল সদর ইউনিয়নের চিকনা গ্রামের বাসিন্দা এবং সাবেক মেম্বার বাদলের ছেলে। তিনি স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন। তবে কিছুদিন আগে ছুটিতে দেশে এসেছিলেন।

    অপরদিকে ঘাতক অনিক মন্ডল টাঙ্গাইলে একটি কলেজে অনার্স পড়ুয়া শিক্ষার্থী। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

    হত্যাকাণ্ডের আধাঘন্টার মধ্যে ঘাতক অনিক মন্ডল কুড়ালসহ থানায় আত্মসমর্পণ করেছেন, নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনসুর আহাম্মদ।

    ওসি জানান, হত্যাকাণ্ডের পর অনিক মন্ডল থানায় এসে ঘটনার বর্ণনা দিয়েছে। এ সময় তিনি জানিয়েছেন, নিহত ফাহিম তার অনেক ক্ষতি করেছে, তাই পূর্বশত্রুতার জেরে তিনি ফাহিমকে হত্যা করেছেন।

    ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ইতিমধ্যে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…