এইমাত্র
  • হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
  • চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
  • আজ মহান বিজয় দিবস
  • বিএনপির ৪ নেতা সুখবর পেলেন
  • ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
  • দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • আজ মঙ্গলবার, ১ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    হংকংয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৯৪

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১০:৩৯ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১০:৩৯ এএম

    হংকংয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৯৪

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১০:৩৯ এএম

    হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৯৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও প্রায় ৩০০ জন।

    দমকলকর্মীরা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে। তবে এরই মধ্যে ঝরে গেছে বহু প্রাণ। এতগুলো মানুষের মৃত্যুর জন্য দায়ী সন্দেহে ওই আবাসন সংস্কারের দায়িত্বে থাকা একটি নির্মাণ কোম্পানির তিন হতাকর্তাকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে হংকং পুলিশ।

    ওয়াং ফুক কোর্ট আট ব্লকের ২০০০ আবাসিক ইউনিটের একটি আবাসিক কমপ্লেক্স। ১৯৮৩ সালে নির্মিত এই টাওয়ার ব্লক নতুন করে নির্মাণের কাজ চলছিল। ভবনগুলোতে ছিল বাঁশ আর জালের ঘেরাটোপ।

    পুলিশ মনে করছে, নির্মাণ সংস্থার দায়িত্বে অবহেলা এবং অনিরাপদ নির্মাণ সামগ্রীর কারণে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে থাকতে পারে। হংকংয়ে প্রায় ৮০ বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড।

    এর আগে বুধবার হংকংয়ের স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে নগরীর উত্তরাংশের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের ওই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে।

    সূত্র: বিবিসি

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…