এইমাত্র
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • আজ বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ঝিনাইদহে গৃহবধুকে মারধর করে বিবস্ত্র করার অভিযোগ

    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম
    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম

    ঝিনাইদহে গৃহবধুকে মারধর করে বিবস্ত্র করার অভিযোগ

    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম

    ঝিনাইদহে এক গৃহবধূকে মারধর করে বিবস্ত্র করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার(২৮ অক্টোবর) সকালে সদর উপজেলার দোগাছি গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

    আহত গৃহবধু হাসনা আরা ওই গ্রামের নাজমুল বিশ্বাসের স্ত্রী। তিনি বর্তমানে ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    আহতের স্বজনরা জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দোগাছি গ্রামের নজরুল ইসলামের সাথে সিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। কয়েকদিন পূর্বে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

    দোগাছি ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য শারমিন আক্তার জানান, ‘সকালে গৃহবধু  হাসনা আরা ও চাচাতো দেবরের বউ আখি খাতুন গ্রামে হাটতে যায়। গ্রামের হাজামবাড়ি মসজিদ এলাকায় গেলে প্রতিপক্ষ সিরাজুল বিশ্বাসের সমর্থক লিটন, বাবুল, রশিদ, সাইফুল, লুতফর, ইমন, মুস্তাকসহ ১০ থেকে ১৫ জন ওই দুই গৃহবধূর পথরোধ করে। সে সময় আখি খাতুন দৌড়ে পালিয়ে যেতে পারলেও হাসনা আরাকে বেধড়ক মারপিট করে।’

    তিনি আরো বলেন, ‘হামলাকারীরা গৃহবধুকে মারধর করে জামা কাপড় ছিড়ে ফেলে। সেসময় গলার চেইন, কানের দুল ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করে। সেখান থেকে তাকে নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।’

    অভিযোগের বিষয়ে জানতে ওই এলাকার সামাজিক মাতুব্বর সিরাজুল বিশ্বাসের ব্যবহৃত মোবাইলে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।

    ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এক নারীকে মারধর করার ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…