এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভারত সফরে আসবেন পুতিন

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম

    ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভারত সফরে আসবেন পুতিন

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী ৪–৫ ডিসেম্বর ভারত সফর করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তিনি ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।

    ভারত সফরে পুতিন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। এছাড়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে রাষ্ট্রপতি ভবনে অভ্যর্থনা জানাবেন এবং সম্মানের ভোজসভার আয়োজন করা হবে।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে, রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য ৪-৫ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত ভারতে রাষ্ট্রীয় সফর করবেন।’

    নয়াদিল্লি জানিয়েছে, সফরটি ভারত ও রাশিয়ার নেতৃত্বের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা, কৌশলগত অংশীদারিত্ব জোরদার করা, এবং পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে মতামত বিনিময়ের সুযোগ হিসেবে বিবেচিত হবে।

    এর আগে, গত আগস্টে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মস্কো সফরের সময় পুতিনের ভারত সফরের ঘোষণা দেন। তবে সেসময় নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…