এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    টঙ্গীতে জোড় ইজতেমায় এক মুসল্লীর মৃত্যু

    আরিফ চৌধুরী, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম
    আরিফ চৌধুরী, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম

    টঙ্গীতে জোড় ইজতেমায় এক মুসল্লীর মৃত্যু

    আরিফ চৌধুরী, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম

    গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে শুরায়ে নেজামের জোড় ইজতেমায় অংশগ্রহণ করতে এসে এক মুসল্লীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

    শুক্রবার (২৮ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

    মুসল্লীর নাম মো. নুর আলম (৮০)। তিনি নোয়াখালী সদর উপজেলার আন্ডার চর কাজীর তালুক গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম সুলতান আহমাদ।

    জানা যায়, তিনি জোড় ইজতেমায় অংশ নিয়ে নোয়াখালী খিত্তায় অবস্থান করছিলেন। রাতে ঘুমন্ত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে সাথে থাকা সাথীরা তাকে দ্রুত প্রাথমিক সেবা দিয়ে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    আজ জুমার নামাজের পর মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। ধর্মপ্রাণ মুসল্লীরা তার রুহের মাগফিরাত কামনা করেন।

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…