এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    জামালপুর জেলা কারাগারে থুথু ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, হাজতির মৃত্যু

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৫:১২ পিএম
    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৫:১২ পিএম

    জামালপুর জেলা কারাগারে থুথু ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, হাজতির মৃত্যু

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৫:১২ পিএম

    জামালপুর জেলা কারাগারে থুথু ফেলাকে কেন্দ্র করে দুই হাজতির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন হাজতির মৃত্যু হয়েছে।

    শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাজতি হযরত আলী। এর আগে বৃহস্পতিবার দুপুরে জেলা কারাগারের ভেতরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

    নিহত হযরত আলী (২৫) জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারি গ্রামের মো. ইমান হোসেনের ছেলে। তিনি বকশীগঞ্জ থানার মামলা নং–১৪, জিআর মামলা নং–২৪২ (২)-২৫ এর আসামী ছিলেন।

    জানা গেছে, বেলা ৩টা ৫০ মিনিটের দিকে কারাগারের ভেতরে কাশি ও থুথু ফেলাকে কেন্দ্র করে হযরতের সাথে কথা কাটাকাটি ও তর্কাতর্কি শুরু হয় রহিদুর মিয়ার। এক পর্যায়ে রহিদুর মিয়া শৌচাগারের দরজার একটি কাঠের টুকরা দিয়ে হযরত আলীর মাথায় পরপর বেশ কয়েকবার আঘাত করে।

    পরে দায়িত্বরত কারারক্ষী ও অন্যান্য হাজতিরা আহত হযরতকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মৃত্যুবরণ করেন হযরত আলী।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর জেলা কারাগারের জেলার লিপি রানী সাহা মোবাইল মুঠোফোনে বলেন ‘ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে ঢাকা জেলা কারাগার। আর অপর হাজতি রহিদুর মিয়া জামালপুর কারাগারে রয়েছে।’

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…