এইমাত্র
  • হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
  • চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
  • আজ মহান বিজয় দিবস
  • বিএনপির ৪ নেতা সুখবর পেলেন
  • ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
  • দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • আজ মঙ্গলবার, ১ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ‘ফ্যাসিবাদের দোসররা কখনোই বিএনপির মনোনয়ন পাবে না’

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম

    ‘ফ্যাসিবাদের দোসররা কখনোই বিএনপির মনোনয়ন পাবে না’

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম

    ফ্যাসিবাদের দোসররা কখনোই বিএনপির মনোনয়ন পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

    শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে জেলার শ্রীনগর বাজার এলাকায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, ‘ফ্যাসিবাদের দোসর হোক বা শেখ হাসিনার দোসর; এরা কেউই বিএনপির রাজনীতিতে জায়গা পাবে না, মনোনয়ন তো দূরের কথা। তিনি জুলাই শহীদ পরিবার থেকে উত্থাপিত অভিযোগের প্রসঙ্গে সমর্থকদেরও ধৈর্য ধারণের আহ্বান জানান।

    এসময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

    এরপর বাদ জুমা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সিরাজদিখান উপজেলার মধুপুর মাদরাসায় বিশেষ দোয়া করা হয়।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…