এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    পুলিশকে কামড়ে পালানো বরিশালের ছাত্রদল নেতা বহিষ্কার

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম

    পুলিশকে কামড়ে পালানো বরিশালের ছাত্রদল নেতা বহিষ্কার

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম

    পুলিশের হাত থেকে গ্রেপ্তার এড়াতে পুলিশ সদস্যকে কামড়ে পালিয়ে যাওয়া বিতর্কিত বরিশাল মহানগর ছাত্রদলের ১০ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মাসুমকে এবার কেন্দ্রীয় ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।

    শুক্রবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মাসুমকে বহিষ্কার করা হয়েছে।

    এর আগে একাধিক মামলার আসামি বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুমকে ২১ নভেম্বর গ্রেপ্তার করতে গেলে পুলিশের হাতে কামড়ে তিনি পালিয়ে যান। এ সময় মাসুমের সহযোগীদের হামলায় এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হন। পালিয়ে যাওয়ার তিন দিন পর মাসুমকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। এরপরই শুক্রবার তার বহিষ্কার আদেশ বরিশালে পৌঁছে।

    মাসুম গত বছরের ৫ আগস্টের পর থেকে ছাত্রদলের নাম ব্যবহার করে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, মাদক বিক্রি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

    উল্লেখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি পুলিশের হাতে কামড়ে পালিয়ে যান, যা গোটা শহরজুড়ে আলোড়ন সৃষ্টি করে।

    শুধু তাই নয়, ছাত্রদল থেকে মাসুমের বহিষ্কারের খবর শুনে ১০ নম্বর ওয়ার্ডের ভাটারখাল কলোনিতে বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

    এছাড়াও মাসুমের বিরুদ্ধে ভাটারখাল এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন এলাকার একাধিক বাসিন্দা ও ব্যবসায়ী।

    কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মাসুম মাদকসহ তিনটি মামলায় কারাগারে রয়েছেন। এর আগে মামলার আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি পুলিশের হাতে কামড়ে পালিয়ে গিয়েছিলেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…