এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ঢাকা-সিলেট রুটে বিমান ভাড়া কমল

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১০:০৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১০:০৫ পিএম

    ঢাকা-সিলেট রুটে বিমান ভাড়া কমল

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১০:০৫ পিএম

    অবশেষে সিলেট-ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া কমেছে। উচ্চমূল্য নিয়ে আন্দোলনের মুখে এই রুটে বিমান ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

    শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষের প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিলেট-ঢাকা-সিলেট রুটে যাত্রীসেবা উন্নয়ন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় বিমানের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন ভাড়া কাঠামো অনুযায়ী সিলেট-ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২৪ টাকা, ট্যাক্সসহ মোট ৩ হাজার ১৯৯ টাকা। এছাড়া সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২৪ টাকা, ট্যাক্সসহ মোট ৮ হাজার ১৯৯ টাকা।

    ঢাকা-সিলেট রুটে বিমানের উচ্চ ভাড়া নিয়ে সিলেটজুড়ে কিছুদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল। ভাড়া কমানোর দাবিতে সিলেটে আন্দোলনও চলছিল। আন্দোলকারীদের দাবি, সিলেট-ঢাকা মহাসড়কের দুরবস্থার সুযোগে দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে অসাধু সিন্ডিকেট।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…