এইমাত্র
  • চলছে দানের টাকা গোনা, হুমায়ুনের জন্য হায়দ্রাবাদ থেকে 8 নিরাপত্তারক্ষী
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • আজ বুধবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১০:৩৬ এএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১০:৩৬ এএম

    আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১০:৩৬ এএম
    সংগৃহীত ছবি

    জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় শনিবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

    পেট্রোবাংলার অঙ্গপ্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। এ সময়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিজেশ্বর, ভাদুঘর, কাতালকান্দি, কুমারশীল, মেদ্ঢা, নাটাই, গোর্কঘাট, বিরাসার, ঘাটুরা ও আশপাশের এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প- সব শ্রেণির গ্রাহক গ্যাস সংযোগ থেকে বঞ্চিত থাকবেন।

    গ্যাস কর্তৃপক্ষ জানায়, জরুরি প্রযুক্তিগত উন্নয়ন ও সিস্টেম রক্ষণাবেক্ষণের প্রয়োজনেই সাময়িক এই শাটডাউন কার্যক্রম নেওয়া হয়েছে। এতে গ্রাহকদের যে সাময়িক অসুবিধা হবে, তার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

    এমআর-২

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…